ঝিনাইদহে উপসর্গ নিয়ে মৃত ২ জনের করোনা পজিটিভ

আপডেট : ০২ জুলাই ২০২০, ১১:৪০ এএম

ঝিনাইদহে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত আরও ২ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।

এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জনে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ২৮ জুন করোনার উপসর্গে মারা যান কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মোস্তাক হোসেন ও ৩০ জুন মারা যান আব্দুর রশিদ। বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হলো। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৬ জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত