নীলফামারীতে বজ্রাপাতে স্ত্রীর মৃত্যু, গুরুতর আহত স্বামী

আপডেট : ০২ জুলাই ২০২০, ০৪:২০ পিএম

নীলফামারীর ডোমার উপজেলায় বজ্রপাতে ফাতেমা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী আব্দুর মান্নান (৫০) গুরুতর আহত হয়েছেন। তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বোড়াগাড়ি ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে আব্দুল মান্নান তার স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে নওদাবস এলাকার বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন। সকাল ৬টার দিকে বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা বেগম। এ সময় গুরুতর আহত হন তার স্বামী আব্দুল মান্নান। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত