করোনায় আক্রান্ত মমেক অধ্যক্ষকে ঢাকায় আনা হয়েছে

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৭:১০ এএম

করোনায় আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে তাকে ময়মনসিংহ থেকে ঢাকায় আনা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ডাক্তার চিত্তরঞ্জনকে রাজধানীর ল্যাব এইড বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত