হবিগঞ্জে বিচার বিভাগীয় ১৪ কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
গতকাল শুক্রবার থেকে ১১ জুলাই পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ জানান, আদালতের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অফিসে মানুষের যাতায়াত বন্ধ থাকবে। অনেকটা সাধারণ ছুটির মতোই। আদালতের ১৪ কর্মকর্তা-কর্মচারীর দেহে করোনা শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
