ফরিদপুরে মোট করোনা শনাক্ত ২৩৩১, মৃত্যু ২৫

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৩:১১ পিএম

মহামারি কভিড-১৯ এ ফরিদপুর জেলায় এ পর্যন্ত আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৩১ জনে।

এর মধ্যে গত এক মাসে করোনা শনাক্তের বৃদ্ধির হার সর্বাধিক। আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য ১৫৯, র‌্যাব সদস্য ২৮ রয়েছে।

এছাড়াও করোনা শনাক্ত হয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা ও পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুর। তবে পৌর মেয়র সুস্থ রয়েছেন।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় নয় উপজেলাতে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩১জনে।

তিনি বলেন, ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে গেছেন ৫৮৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৮৪।

তিনি বলেন, কভিড-১৯এ মারা গেছেন ২৫ ব্যক্তি। গত এক মাসের জেলায় সর্বাধিক আক্রান্ত হয়েছে। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, করোনার এই মহামারিতে জেলা পুলিশ সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে গেছেন। ইতিমধ্যে ১৫৯ পুলিশ সদস্য কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এর মধ্যে ইন্সপেক্টর পদমর্যাদার তিন জন রয়েছে। তবে সুস্থ হয়েছে ৩৬ জন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, ফমেকে একটি পিপিআর ল্যাব রয়েছে। এখানে ফরিদপুর, মাদারিপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এ পর্যন্ত ৮ হাজার ৪৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া পেন্ডিং রয়েছে ১১শ একটি নমুনা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত