রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৩:৪০ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তারা মারা যান। তারা হাসপাতালের করোনা ওয়ার্ডে ছিলেন।

এরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার মেহের উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫) ও বোয়ালিয়া থানা এলাকার মামুন-অর-রশীদের ছেলে আবদুল ওয়াহেদ ৫৭)।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনেরই করোনার উপসর্গ ছিল। তাই মৃত্যুর পর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত