নভেল করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত কভিড-১৯ রোগে দেশটিতে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জন মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৫৪ জন।
প্রায় সাড়ে তিন মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে এটাই সবচেয়ে কম মৃত্যু। ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সবশেষ ২৩ মার্চ ১৮১ জন মারা যান। এরপর অধিকাংশ সময় তিনশোর উপরে ছিল মৃত্যু।
আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা এই দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ১৮২ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬০ হাজার ৪০৫ জন।
গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৬৩৩ জন। সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৩৯ হাজার ৬৬৬ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৫ লাখ ৭৮ হাজার ৩৭৬ জন। মারা গেছেন ৬৪ হাজার ৩৬৫ জন। সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৩১৫ জন।
আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৪ হাজার ৫১৫, মৃত্যু ১০ হাজার ২৭ জনের।
ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৬ লাখ ৭৩ হাজার ৯০৪ জন, মৃত্যু ১৯ হাজার ২৭৯ জনের।
পাঁচ নম্বরে উঠে এসেছে পেরু। দেশটিতে ২ লাখ ৯৯ হাজার ৮০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ হাজার ৪১২ জন।
স্পেনে ২ লাখ ৯৭ হাজার ৬২৫ জন আক্রান্তের পাশাপাশি ২৮ হাজার ৩৮৫ জন মারা গেছেন।
