ফলন বেশি হলেও দামে হতাশ মিষ্টি কুমড়া চাষি

আপডেট : ০৫ জুলাই ২০২০, ১০:২১ এএম

ঠাকুরগাঁওয়ে এবার মিষ্টি কুমড়ার ফলন ভালো হলেও নানা কারণে কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কুমড়ার দর নেমে গেছে বলে কৃষকদের অভিযোগ।

ক্ষেতের পাশে, সড়কের পাশে হাজার হাজার মিষ্টি কুমড়ার স্তুপ জমে আছে।

কৃষক ও ব্যবসায়ীরা অপেক্ষায় আছেন সুলভ ভাড়ায় যদি ট্রাক পাওয়া যায় এই আশায়।

সদর উপজেলার বদেশ্বরী গ্রামের কৃষক আহসান উল্লাহ মেহেদী বলেন, এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। আবহওয়ার কিছুটা প্রভাব পড়লেও উৎপাদন বেশি। কিন্তু দাম না পাওয়ায় হতাশায় ভুগছি। উৎপাদন খরচ তোলা নিয়ে দুঃশ্চিন্তায় আছি।  

নারগুন গ্রামের কৃষক দবিরুল ইসলাম বলেন, এবার পরিবহন খরচও বেশি। তাই লাভ হবে কিনা-এ নিয়ে চিন্তিত।

কৃষি বিভাগ জানায়, ঠাকুরগাঁও জেলায় এবার ১২শ হেক্টরে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ২৪ হাজার টন। যা দেশের অন্যান্য জেলার তুলনায় সর্বোচ্চ।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন জানান, পরিবহন ব্যয় বেড়েছে দ্বিগুণ। তাই দাম কমে গিয়ে এখন ৩/৪ টাকা কেজি দরে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে। এই দামে বিক্রি করলে কৃষকের লাভ হবে না।

তবে তিনি জানান, মিষ্টি কুমড়া সহজে পচে না, সংরক্ষণ করা যাবে। তাছাড়া কুমড়া পরিবহনের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা গেলে পরিবহন সমস্যার সমাধান হতো।

মিষ্টি কুমড়া উৎপাদনকারী কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য জেলা প্রশাসন করোনাকালীন ত্রাণ হিসেবে বিতরণের জন্য খাদ্যদ্রব্যের সাথে একটি করে মিষ্টি কুমড়া যুক্ত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত