টাঙ্গাইলের মির্জাপুরে এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ২৪৯ জন করোনায় সংক্রমিত হলেন।
রবিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম
নতুন আক্রান্তদের মধ্যে বানাইল ইউনিয়নের একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), গোড়াই এলাকার এক কারখানা শ্রমিকসহ চারজন এবং জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের এক কৃষক।
মির্জাপুরে সব মিলিয়ে ২৪৯ জন করোনা রোগীর মধ্যে পাঁচজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৬৪ জন। অন্য ১৮০ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
