মির্জাপুরে জুটমিলের তিন কর্মকর্তাসহ ১৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৬ জুলাই ২০২০, ১২:৪২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই এমএইচ জুটমিলের তিন কর্মকর্তা ও মহেড়া পুলিশ সেন্টারের দুই পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে মির্জাপুর উপজেলায় ২৬৪ জন করোনায় সংক্রমিত হলেন।

সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন আক্রান্তদের মধ্যে গোড়াই এম এইচ জুটমিলের সিনিয়র জেনারেল ম্যানেজার (৫৩), জেনারেল ম্যানেজার (৬১), সহকারী ম্যানেজার (৩০), অফিস সহকারী (৩৫) ও গাড়ি চালক (৩২), মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ২ পুলিশ সদস্য ও একই স্থানের বাবুর্চী (৩০), ভাওড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বাসিন্দা (২৯), লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের বাসিন্দা মা (৩৩) ও তার শিশু পুত্র  (৩), পৌরসভা এলাকার বাইমহাটি গ্রামের বাসিন্দা স্বামী (২৪) ও স্ত্রী (১৮), সরিষাদাইড় গ্রামের বাসিন্দা (৩০) ও উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা গ্রামের বাসিন্দা (৪৫)।

মির্জাপুরে সব মিলিয়ে ২৬৪ জন করোনা রোগীর মধ্যে পাঁচজন জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৬৪ জন। অন্য ১৯৫ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত