করোনা উপসর্গে মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৬:৩৬ পিএম

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস হাওলাদার (৭০) ও সিরাজুল ইসলাম (৬৫)। তারা দুজনেই সদর উপজেলার বাসিন্দা। 

গত কয়েকদিন ধরে মুক্তিযোদ্ধা ও ঝালকাঠি জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবদুল কুদ্দুস হাওলাদার জ্বর ,শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার দুপুরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

অপরদিকে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি সাত দিন ধরে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ঝালকাঠি পৌর এলাকায় মেয়ের বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার বেলা এগারোটার দিকে তিনি বেশী অসুস্থ্য বোধ করলে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয় এবং দুপুর বারটার দিকে তার মৃত্যু হয়। 

এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত