গোয়ালন্দের পদ্মায় ধরা পড়েছে ২৮ কেজির পাঙাশ

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৭:৩৪ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় আড়তে তোলা হলেও ব্যবসায়ী মো. চান্দু ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনে নেন।

পদ্মা নদীর জেলে গুরু হালদার জানান, রবিবার রাত আড়াইটার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জাল পেতেছিলেন তিনি। গতকাল সোমবার ভোরের দিকে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ২৮ কেজি। দৌলতদিয়া ঘাটের বাজারে নাটো মোল্লার আড়তে নিয়ে গেলে মো. চান্দু ৩৭ হাজার ৮০০ টাকায় কিনে নেন। গুরু হালদার দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে মাছ ধরেন। এর আগে এত বড় মাছ আর পাননি বলেও জানান।

মাছ ব্যবসায়ী মো. চান্দু বলেন, দৌলতদিয়া ঘাট দিয়ে যাতায়াতকারী অনেক মানুষকে তিনি মাছ দেন। এখন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে কিছু লাভ পেলেই মাছটি বিক্রি করা হবে। বিশাল আকৃতির এই মাছটি দেখার জন্য সকাল সকাল আড়তে মানুষের ভিড় জমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত