ভেনিস চলচ্চিত্র উৎসবে টেরেন্স মালিকের চমক

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১২:৩৫ পিএম

চলতি বছর বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক উৎসবকে করোনা হটিয়ে দিলেও ইতালির পর্যটন নগরীতে বসছে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। ২-১২ সেপ্টেম্বরের এই আয়োজনে ইংরেজি ভাষার কস্টিউম ড্রামা ‘দ্য বুক অব ভিশন’ নিয়ে হাজির হচ্ছেন নামি নির্মাতা টেরেন্স মালিক।

তবে পরিচালনায় নয়, এই ছবির প্রযোজকের আসনে আছেন ‘দ্য ট্রি অব লাইফ’-খ্যাত টেরেন্স। এটি পরিচালনা করেছেন ইতালির কার্লো হিন্টারমান।

ভ্যারাইটির এক প্রতিবেদনে জানা যায়, উৎসবের ক্রিটিকস উইক বিভাগে ৩ সেপ্টেম্বর চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

‘দ্য বুক অব ভিশন’-এ অভিনয় করেছেন চার্লস ড্যান্স, লোত্তে ভেরবেক ও স্লারির গুডনসন। এক মেডিকেল ছাত্রীর দৃষ্টিভঙ্গি থেকে চিকিৎসক ও রোগীর সম্পর্ক উঠে আসবে এ সিনেমায়। আর পুরো ঘটনাটি ১৮ শতকের প্রেক্ষাপটে লেখা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে রহস্যপূর্ণ কিছু দৃশ্য দেখা যায়। পরিচালকের ভাষায়, আয়নার মতো দ্বিমাত্রিক উপস্থাপনায় উম্মোচন হবে গল্প।

‘দ্য বুক অব ভিশন’ কার্লোর প্রথম ফিকশন। এর আগে দ্য ডার্ক সাইড অব দ্য সান, এইচটুও, চ্যাটজার: ইনসাইট জুইশ ভেনিস ও রোজি-ফিঙ্গারেড ডন: আ ফিল্ম অব টেরেন্স মালিক নামের চারটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন তিনি।

এ দিকে ২০১৯ সালে মুক্তি পেয়েছে টেরেন্সের ছবি ‘আ হিডেন লাইফ’। নির্মাণে আছে ‘দ্য লাস্ট প্লানেট’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত