শৈলকুপায় করোনা উপর্সগ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১১:৪৬ পিএম

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মীনগ্রামে করোনা উপর্সগ নিয়ে রফিকুল ইসলাম (৩৪) নামের এক বক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে  ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত্য রফিকুল ইসলাম ওই উপজেলার মীন গ্রামের  খেলাফত জোয়ার্দারের.ছেলে।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরচিালক মো: আব্দুল হামিদ খান জানান, করোনা উপর্সগ নিয়ে রফিকুল ইসলাম  গত ৬ জুলাই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ঝিনাইদহ জেলা প্রশাসক  সরোজ কুমার নাথ এর অনুমতিক্রমে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যরা বিকেলে তার গ্রামের বাড়িতে জানাযা শেষে  পারিবারিক কবরস্থানে তার লাশ দাফনের কাজ সম্পন্ন করনে। 

মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন লাশ দাফন কমটিরি মাধ্যমে এ র্পযন্ত ১৭ জন করোনা আক্রান্ত ও করোনা উপর্সগ মৃত ব্যক্তির লাশ দাফন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত