আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে বৃশ্চিকের, বিদেশ ভ্রমণে ব্যয় বাড়বে কুম্ভর

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৮:১৮ এএম

মেষ : কর্মক্ষেত্রে দ্বন্দ্ব/ঝগড়া লাগতে পারে। ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে। বাড়ি সংস্কারে অর্থ ব্যয় হবে।

বৃষ : নৌপথে পিতার দুর্ঘটনা যোগ আছে। দূরের ভ্রমণ শুভ নয়। মেশিন থেকে অর্থ উপার্জন হবে।

মিথুন : কর্মক্ষেত্রে কর্মচারীদের সঙ্গে ঝগড়া বাধার সম্ভাবনা আছে। তবে ঠিকাদারি ব্যবসা ভালো জমবে। পিতার দুর্ঘটনা যোগ আছে।

কর্কট : পিতার দেহে আঘাত লাগতে পারে। স্ত্রী ঠান্ডা রোগে ভুগবে। ভ্রমণ শুভ নয়।

সিংহ : ঠান্ডা রোগে কষ্ট পাবে। স্ত্রীর রোগে ব্যয় বাড়বে। তবে স্ত্রীর অর্থপ্রাপ্তি যোগ শুভ।

কন্যা : স্বামীর বা স্ত্রীর দুর্ঘটনা যোগ আছে। প্রকাশ্য শত্রুরা কাজের লোককে তাড়াবার চেষ্টা করবে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা : আঘাতজনিত রোগ ভয় আছে। মা ও সন্তানের দুর্ঘটনার ভয় আছে। বন্ধুদের কাছ থেকে কাজের সাহায্য পাওয়া যাবে।

বৃশ্চিক : আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। ছোট ভাইবোনের ঠান্ডা লাগতে পারে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে।

ধনু : ঠিকা কাজে আয় বাড়বে। মায়ের মাংস পেশির রোগ বাড়বে। নিকট আত্মীয়ের দুর্ঘটনা ঘটতে পারে।

মকর : বর্তমান বাসস্থানে ঝগড়া/দ্বন্দ্ব দেখা দিতে পারে। ছোট ভাইবোনের দুর্ঘটনা যোগ আছে। আয় বাড়তে পারে।

কুম্ভ : নৌ-ভ্রমণ দুর্ঘটনা ঘটতে পারে। বিদেশ ভ্রমণে ব্যয় বাড়বে। সংসারে ঝগড়া বাধতে পারে।

মীন : শরীরে আঘাত লাগতে পারে। বিদেশ ভ্রমণ শুভ নয়। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত