র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার নতুন মুখপাত্র হিসেবে যোগদান করেছেন লে. কর্নেল আশিক বিল্লাহ। গতকাল বুধবার র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেন।
লে. কর্নেল আশিক বিল্লাহ গত বছরের ৩ ফেব্রুয়ারি র্যাব-২ এর সিওর দায়িত্ব পান। ক্যাসিনো অভিযান, মোহাম্মদপুর, ধানম-ির কিশোর গ্যাংয়ের আধিপত্য বন্ধে ব্যাপক ভূমিকা রেখেছেন র্যাবের এই কর্মকর্তা।
এএসপি সুজয় সরকার বলেন, দুটি দায়িত্বে (আইন ও গণমাধ্যম শাখা এবং গোয়েন্দা শাখা) থাকা লে. কর্নেল সারওয়ার বিন কাশেম এখন থেকে বাহিনীর গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পালন করবেন। এছাড়া বর্তমানে র্যাব-১১ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার র্যাব-২ এর সিওর দায়িত্ব পাচ্ছেন।
