নবাবগঞ্জে প্রতিবাদ সভা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৭:২৯ এএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্নু মিয়ার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পরিষদের সভাকক্ষে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা দিনের বেলায় হত্যার উদ্দেশে পান্নু মিয়ার ওপর যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং সেই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গত ২৯ জুন সোমবার বিকেলে বাড়ি ফেরার পথে কৈলাইলের মেলেং এবং মাশাইলের মাঝামাঝি স্থানে একদল দুষ্কৃতকারী পান্নু মিয়ার ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত