নাট্যকার, নির্দেশক, অভিনেতা, গীতিকার, সুরকার, সংগীত শিল্পী শান্তনু বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকাল ৭টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চেরাগি আড্ডার পেজে থাকছে বিশেষ আয়োজন।
শান্তনু বিশ্বাসকে নিয়ে থাকবে তার পরিবার, বন্ধু, স্বজন, রিহার্সেলের ছবির পাশাপাশি মঞ্চে অভিনীত নাটক ও স্মরণানুষ্ঠানের ছবি।থাকবে তার গাওয়া অডিও-ভিডিও গান এবং শান্তনু বিশ্বাস অভিনীত নাটকের অংশ বিশেষ। আরও থাকছে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের স্মৃতিকথা।
আরও থাকবে সাংবাদিক ওমর কায়সারের সাথে তার শেষ সাক্ষাৎকার যা টিভিতে প্রচারিত হয়েছিল।
থাকবে তাকে নিয়ে শিল্পকলা একাডেমিতে স্মরণানুষ্ঠানের ভিডিও।
চেরাগি আড্ডার আয়োজনে অংশ নেবেন সাংবাদিক কামরুল হাসান বাদল, অসীম দাশ, সাইফুল আলম বাবু, অভিজিৎ সেনগুপ্ত, মুনির হেলাল, রবিউল আলম, শিশির দত্ত, কুন্তল বড়ুয়া, স্বপন ভট্টাচার্য, সেলিনা শেলী, দীপঙ্কর দাশ, শীলা দাশগুপ্তা, মোস্তফা কামাল যাত্রা, শাহরিয়ার আদনান শান্তনু, জাভেদ হোসেন এবং শিল্পীকন্যা অমৃতা নন্দিনী ও স্ত্রী শুভ্রা বিশ্বাস।
চট্টগ্রামে বইপড়ুয়া, সিনেমাপ্রেমী, জ্ঞানমনস্ক ও প্রগতিশীলদের আড্ডাস্থল চেরাগী পাহাড়কেন্দ্রীক ফেসবুক গ্রুপ‘চেরাগী আড্ডা’ পেজের অ্যাডমিন শাহরিয়ার পারভেজ ও শৈবাল পারিয়াল এই স্মরণানুষ্ঠানে (https://www.facebook.com/groups/246488339190911/) সবাইকে যুক্ত থাকার জন্য অনুরোধ করেছেন।
