সাতক্ষীরার ভাদড়া সীমান্ত এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদ জানান, শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাদড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মান্নান হোসেন গাজী (২৮)। তিনি সদর উপজেলার ভবানীপুর গ্রামের আজগর আলী গাজীর ছেলে।
সদর উপজেলার ভাদড়া সীমান্ত এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তি র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। পরে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মান্নানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
