উইল স্মিথের সঙ্গে সাময়িক বিচ্ছেদে নতুন সম্পর্কে জড়ান স্ত্রী

আপডেট : ১১ জুলাই ২০২০, ০২:০৫ পিএম

অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথ স্বীকার করলেন, গায়ক আগস্ট আলসিনার সঙ্গে তার রোমান্টিক সম্পর্ক ছিল। ওই সময় তিনি স্বামী অভিনেতা উইল স্মিথের সঙ্গে সাময়িক বিচ্ছেদে ছিলেন।

শুক্রবার উইলের সঙ্গে নিজের ফেইসবুক শো ‘দ্য রেড টেবিল’-এ এই স্বীকারোক্তি দেন জাডা। পুরো আলোচনা জুড়ে ছিল আলসিনার সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপট।

তবে দুই তারকাই জানান, বিষয়টি খুবই ব্যক্তিগত। তারা কখনো প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু আলসিনার সাম্প্রতিক মন্তব্যের ভিত্তিতে মুখ খুলতে বাধ্য হলেন। যেখানে গায়ক সম্পর্কের কথা ফাঁস করেন এক সাক্ষাৎকারে। জানান, বিষয়টি উইলের অজানা ছিল না।

জাডা বলেন, সাড়ে চার বছর আগের ঘটনা। তখন তিনি আলসিনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়ান। নিজেদের খুবই ভালো বন্ধু বলে দাবি করে জানান, ওই সময় আলিসিনার মানসিক অবস্থা ভালো ছিল না। তিনি তাকে সাহায্য করতে চেয়েছেন।

নিজেদের বিচ্ছেদ প্রসঙ্গে জানান, পরিস্থিতি বিবেচনা করে দুজনে মিলে বিচ্ছেদে যাওয়া সিদ্ধান্ত নেন। খুবই জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা। অর্থাৎ, জাডারও খারাপ সময় যাচ্ছিল। সে সময় নিজের ছেলের মাধ্যমে আলসিনার সঙ্গে পরিচয়।

একপর্যায়ে আলসিনার সঙ্গে ‘জড়িয়ে পড়া’ বিষয়টি পরিষ্কার করতে বললে জাডা জানান, তারা সত্যিকারের একটি সম্পর্কে ছিলেন। তবে একে তিনি ‘সীমালঙ্ঘন’ হিসেবে বিবেচনা করেননি কখনো।

ওই তিনি মানসিক অস্থিরতা, নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি এর থেকে নিয়াময় চাইছিলেন। তবে পরবর্তীতে স্বামীর সঙ্গে ‘শর্তহীন ভালোবাসা’য় ফিরে আসেন বলে জানান।

উইল ও জাডা ১৯৯৭ সালে বিয়ে করেন। তাদের রয়েছে দুই সন্তান- ছেলে অভিনেতা-গায়ক জাডেন (২২) ও মেয়ে উইলো (১৯)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত