২০১৮ সালে কুণাল খেমু এবং সোহা আলি খানের সঙ্গে মালদ্বীপে বেড়াতে যান সাইফ-কারিনা। মালদ্বীপে গিয়ে কারিনার ‘হট’ অবতার চোখে পড়ে। অর্থাৎ পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে গোলাপি বিকিনিতে ভক্তদের নজর কাড়েন কারিনা। মা হওয়ার পরও বেবো যে বি টাউনের প্রথম সারির অভনেত্রীদের মধ্যে নিজের ছাপ রেখেছেন, তা বেশ স্পষ্ট হয়ে যায়। কারিনার ওই ছবি দেখে তার ভক্তরা যতই খুশি হোক না কেন, নেট জনতার একাংশের আক্রমণের মুখে পড়েন তিনি। কারিনা কেন বিকিনি পরেছেন, তা নিয়ে সাইফকে আক্রমণ করা হয়। এমনকি, সাইফকে দেখলে লজ্জা হয় যে তিনি তার স্ত্রীকে বিকিনি পরা থেকে আটকাতে পারলেন না। এসব বলেও করা হয় আক্রমণ।
সমালোচকের ওই কটাক্ষের পালটা জবাবও অবশ্য বেশ ভালোভাবেই দেন বেবো। তিনি বলেন, সাইফ কে যে তাকে বিকিনি পরা থেকে আটকাবেন! এমন কোনো সাইফের সঙ্গে তিনি ঘর করেন না যিনি তাকে বিকিনি পরা থেকে আটকাতে পারেন। শুধু তাই নয়, তিনি যে সাইফের সঙ্গে সংসার করেন, তার সঙ্গে বেবোর সম্পর্কে বিশ্বাস এবং দায়িত্ববোধের উপর নির্ভর করে দাঁড়িয়ে। তাই সাইফ খুব ভালো করে জানেন এবং বোঝেন যে তার স্ত্রী কী পরছেন এবং কেন পরছেন। পাশাপাশি সাঁতার কাটার জন্যই তিনি বিকিনি পরেছেন বলেও স্পষ্ট জানান কারিনা কাপুর খান।
