স্বামী-স্ত্রী হিসেবে হাজির হচ্ছেন প্রভা ও মনোজ

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৯:৩২ পিএম

সম্প্রতি ‘টেডি বিয়ার’ শিরোনামের নতুন একটি ঈদের নাটকের শুটিং করলেন তরুণ নাট্যনির্মাতা আতিফ আসলাম বাবলু। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা ও মনোজ কুমার। নাটকে স্বামী-স্ত্রী ভূমিকায় দেখা যাবে প্রভা ও মনোজকে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বাবলু বলেন, স্বাস্থ্যবিধি মেনে নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদে আমার তিনটি নাটক প্রচার হবে। যার মধ্যে একটি ‘টেডি বিয়ার’। মহামারি এই সময়ে আমরা চেষ্টা করেছি খুব ছোট টিম নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার। আর সবার সহযোগিতায় ঈদের জন্য সুন্দর একটি নাটক নির্মাণ করলাম।

সাদিয়া জাহান প্রভা বলেন, নাটকটিতে আমার চরিত্রের নাম ফাইজা। রোমান্টিক ঘরানার এ কাজটি বেশ উপভোগ করেছি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’

সাদেক সাব্বিরের রচনায় ‘টেডি বিয়ার’ নাটকটিতে প্রভা ও মনোজ কুমার ছাড়াও আরও অভিনয় করেছেন বাসার বাপ্পি, নয়ন খান, পাপিয়া ইসলাম প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন জিয়াউল হক মামুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত