চমেকে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৪

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৬:৩৯ এএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের উভয়পক্ষের ১১ নেতাকর্মী আহত হয়েছেন। মারামারি থামাতে গিয়ে তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে চমেক হাসপাতাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সকালে চমেক হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। তিনি হাসপাতাল ত্যাগের পর চমেক ছাত্রলীগের দু’পক্ষ ক্যাম্পাসে মারামারিতে জড়িয়ে পড়ে।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া দেশ রূপান্তরকে বলেন, চমেক হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। এছাড়া মারামারি থামাতে গিয়ে আমাদের ৩ পুলিশ সদস্যও আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত