বাউবি ভার্চুয়াল ইউনিভার্সিটিতে রূপান্তর হচ্ছে

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৭:১২ এএম

করোনাকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষা ব্যবস্থাপনায় অনলাইন কার্যক্রম চালিয়েছে। তারা অচিরেই ভার্চুয়াল ইউনিভার্সিটিতে রূপান্তরিত হবে বলে জানানো হযেছে। উন্মুক্ত ও দূরশিক্ষণ ব্যবস্থাপনা সমন্বিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের লাখ লাখ শিক্ষার্থীর প্রিয় শিক্ষালয় হিসেবে ইতিমধ্যে খ্যাতি লাভ করেছে।

করোনার সংক্রমণে বিশ্বের সব দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বাউবি তার শিক্ষার্থীর পাঠ বিরতি যাতে বিঘ্নিত না হয় সে জন্য অনলাইনে শিক্ষা বিস্তরণের ব্যবস্থা নেয়। অনলাইন, জুম, ফেইসবুক তথা নানা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনার্স-মাস্টার্স  লেভেলের ক্লাস চালু করে।

বিশ^বিদ্যালয়ের উপাচার্য অনলাইন শিক্ষাদানে বিশ্ববিদ্যালয়ের ৬ স্কুলের সব শিক্ষকের সঙ্গে পৃথকভাবে জুম মিটিং করে মতামত গ্রহণ করেন। ডিনরা এ বিষয়ে ব্যবস্থা নিয়ে অনলাইন ক্লাস চালু করেন। উপাচার্য বিশ^বিদ্যালয়ের শিক্ষা কর্মপ্রবাহ সচল রাখার লক্ষ্যে একাডেমিক কাউন্সিল, বোর্ড অব গভর্র্নরসের সভাসহ সব বিধিবদ্ধ পর্ষদের সভা জুমের মাধ্যমে সপন্ন করেন। প্রশাসনিক সব বিভাগের পরিচালকরা একইভাবে উপাচার্য, প্রো-উপাচার্য, ট্রেজারারসহ সভায় সংযুক্ত হয়ে কর্তৃপক্ষের সব নির্দেশনা বাস্তবায়ন করছেন। ভর্তি রেজিস্ট্রেশন চলমান রয়েছে, OSAP-এর মাধ্যমে বাউবিতে ভর্তি হতে সশরীরে উপস্থিত হতে হয় না। পাঠসামগ্রী হাতে না পেলেও e-book আছে, রয়েছে  OER repositories, e platform, IPBOU TV, ইউটিউব, ফেইসবুক লাইভ streaming’s, শিক্ষকের সঙ্গে ব-সধরষ সংযুক্তি। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত