বচ্চন পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই বলিউড সেলিব্রিটিরা টুইট করে আরোগ্য কামনা করছেন। বাদ পড়েননি অমিতাভের ‘ভুতনাথ’ ছবির সহকর্মী জুহি চাওলাও।
সেখানেই ঘটেছে বিপত্তি। অমিতাভ, অভিষেক ও আয়ুর্বেদ বলে শুভ কামনা জানিয়ে বিদ্রূপের মুখে পড়েন অভিনেত্রী।
অমিতাভের নাতনি আরাধ্যার নাম লিখতে গিয়ে ভুল করে কি জুহি ‘আয়ুর্বেদ’ লিখে ফেলেছেন, না-কি বচ্চন পরিবারকে আয়ুর্বেদের ওপর ভরসা রাখতে বলেছেন? যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় অনলাইনে।
ট্রোলিংয়ের মুখে পড়ে শেষ পর্যন্ত ওই টুইট ডিলিট করে দেন জুহি চাওলা। পরে বচ্চনদের আরোগ্য কামনা করে ফের পোস্ট দেন।
তবে দ্বিতীয় টুইটে ‘কেয়ামত সে কেয়ামত তক’ নায়িকা জানান, আয়ুর্বেদ লিখতে গিয়ে কোনো টাইপো হয়নি তার। বরং, আয়ুর্বেদের ওপর ভরসা রাখতে বলেছেন বচ্চন পরিবারকে। তাহলে প্রথম টুইট ডিলিট করলেন কেন?
