করোনামুক্ত হলেন অ্যাথলেটিকসের সাধারণ সম্পাদক

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৪:০৩ এএম

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। মঙ্গলবার তার করোনা পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ আসে।

গত ২৫ জুন করোনা টেস্টের ফল পজিটিভ এসেছিল আব্দুর রকিব মন্টুর। মাঝে দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করালে ফল ফের পজিটিভ এসেছিল তার। তৃতীয়বার পরীক্ষায় করোনামুক্তির স্বস্তি মিলেছে।

আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘আজই করোনা টেস্টে ফল নেগেটিভ এসেছে আমার। আমার তেমন শারীরিক সমস্যা ছিল না। বাসাতেই আছি। ডাক্তার যেভাবে বলেছে, সেভাবে নিয়মকানুন মেনে চলেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত