করোনা-পরবর্তী চ্যালেঞ্জে প্রস্তুতি নেওয়া হচ্ছে : পলক

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৭:২৪ এএম

প্রযুক্তিনির্ভর উদ্ভাবন দিয়েই সরকার করোনা-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, আর এ জন্য এন্ট্রাপ্রেনার ইকোসিস্টেম বা উদ্যোক্তা সংস্কৃতির উন্নয়ন এবং ধনী-গরিব, শহর-গ্রামের বৈষম্য ঘুচতে আইসিটি বিভাগ নিরন্তর কাজ করছে।

গতকাল মঙ্গলবার কভিড এক্সিলারেটরের প্রথম পর্বের গ্র্যাজুয়েশন প্রদান উপলক্ষে আয়োজিত এক অনলাইন সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, পরিবর্তিত নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই আইসিটি বিভাগ ভবিষ্যৎ বিনির্মাণের কৌশল অবলম্বন করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের পরামর্শে বিগত ১১ বছরে গড়ে তোলা ডিজিটাল অবকাঠামোর মাধ্যমে গত ৪ মাসে কভিড-১৯ মহামারীতে প্রযুক্তি ব্যবহার করে এই দুর্যোগ মোকাবিলা করতে আমরা সক্ষম হয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত