কয়েল কারখানা ও বেকারিকে জরিমানা

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৭:৫৬ এএম

নারায়ণগঞ্জ সদরে ভেজাল কেমিক্যালে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর গলাচিপা এলাকায় অভিযান চালিয়ে ‘সুগন্ধা বেকারি’ নামে ওই প্রতিষ্ঠানটিকে এ অর্থদন্ড দেওয়া হয়। এনএসআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম উজ্জামান দেশ রূপান্তরকে জানান, ভেজাল কেমিক্যাল দিয়ে উৎপাদিত এসব খাবার জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পাশাপাশি মোড়কের গায়ে লেখা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামেও বিক্রি করা হতো। এসব নানা কারণে কারখানাটিকে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে।

এছাড়া একই দিন দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল উৎপাদনের দায়ে তিন কারখানাকে ১০ লাখ টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শহরের বঙ্গবন্ধু সরণি সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এ দন্ড দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত