বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আরেফিন সিদ্দিক

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৬:১৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. সিদ্দিকের নেতৃত্বে ১৩ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা মোতাবেক তিন বছর মেয়াদি এ বোর্ড গঠন করা হয়েছে। ১৫ জুলাই ২০২০ ইং তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত