সাংগঠনিক কার্যক্রম ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত বিএনপির

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৬:২২ এএম

বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কার্যক্রম, গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া গতকাল বুধবার পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গতকাল বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী সব স্তরের ইউনিটের নেতাদের সংশ্লিষ্ট কমিটির সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মোবাইলে যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত