পবিত্র কুরআনের আয়াত নিয়ে মিমিক বা কৌতুক করায় এক তরুণীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে তিউনিসিয়ার একটি আদালত।
মিডল ইস্ট আই জানায়, ২৭ বছর বয়সী ব্লগার এমনা চারকি মে মাসের শুরুতে করোনা সংক্রান্ত একটি পোস্ট দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
পোস্টটিতে পবিত্র কুরআনের আয়াতের অনুকরণে মানুষকে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মানতে উটসাহিত করেন তিনি। সেটিকে 'করোনা সুরা' নামেও আখ্যা দেন।
এতে কুরআনের বিরুদ্ধে বিদ্রূপ ও ঘৃণা ছড়ানোর জন্য ব্লগার এমনাকে দোষী সাব্যস্ত করে আদালত এবং তাকে ছয় মাসের জেল দেয়।
এদিকে আদালতের এই আদেশের নিন্দা জানিয়েছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এবং মানবাধিকার সংগঠনগুলো।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিক্রিয়ায় জানায়, এই ঘটনা তিউনিসিয়ার মত প্রকাশের স্বাধীনতার উপরে বড় আঘাত।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ডেপুটি ডিরেক্টর আমনা গুয়েলালি বলেন, আদালতের এই সিদ্ধান্ত সাহসি মত প্রকাশের ক্ষেত্রে অন্যদের ওপর প্রভাব ফেলবে।
তিনি বলেন, শুরুতে এমনাকে অভিযুক্ত করা উচিত হয়নি। বরঞ্চ তার পোস্টের কারণে হত্যা ও ধর্ষণের যে হুমকি পেয়েছেন, কর্তৃপক্ষের উচিত ছিল সেগুলোর তদন্ত করা।
কারাদণ্ডের পাশাপাশি ৭৫০ ডলার জরিমানাও করা হয়েছে এমনাকে। তবে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন।
