আট পদে ৩১০ জনকে নিয়োগ দেবে মৎস্য অধিদপ্তর

আপডেট : ১৮ জুলাই ২০২০, ১০:৫৭ এএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটি ৮ পদে মোট ৩১০ জনকে নিয়োগ দেবে।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ০৫টি

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৩ ও ২৮।

বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: হিসাব রক্ষক- ০৯টি।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল : ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ১৩৯টি।

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ।

অন্যান্য যোগ্যতা : ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০।

বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: হ্যাচরি টেকনিশিয়ান- ০৪টি।

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি (বিজ্ঞান) পাশ।

বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: গাড়ি চালক- ১০টি।

শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাশ।

বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

 

পদের নাম: পাম্প অপারেটর- ১৯টি।

শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাশ।

বেতন স্কেল : ৮,৮০০ – ২১,৩১০ টাকা।

পদের নাম: নিরাপত্তা প্রহরী- ২৩টি।

শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাশ।

বেতন স্কেল : ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক- ১০১টি।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশ।

বেতন স্কেল : ৮,২৫০ – ২০,০১০ টাকা।

আবেদনের শেষ সময়: ১৩ আগস্ট ২০২০

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dof.teletalk.com.bd   ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত