আদিতমারীর ভাদাই জিএস মডেল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০২:৪০ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই জিএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট ২০২০-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট ইউনিট নির্বাচিত হয়েছে। বিদ্যালয়টির এমন সাফল্যে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ আদিতমারী উপজেলা ইউনিট সংবর্ধনা দিয়েছে।

শনিবার সকালে ভাদাই জিএস মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন এর হাতে ফুলের তোড়া ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, আদিতমারী উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক নুরন্নবী নাহিদ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু সাঈদ মোস্তফা কামালসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

একইসাথে পর-পর তৃতীয় বারের মতো জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মো মোজাম্মেল হককেও সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত