মডেল টেস্ট : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও
১. বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো থেকে আমরা কী জানতে পারি?
২. উয়ারী ও বটেশ্বর গ্রাম দুইটি কোন জেলায় অবস্থিত।
৩. গিয়াসউদ্দিন আযম শাহের মাজার কোথায় অবস্থিত?
৪. ময়নামতি কোন জেলায় অবস্থিত?
৫. পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
৬. মহাস্থানগড় কত বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে?
৭. ঢাকার আহসান মঞ্জিল কীভাবে হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে?
৮. মহাস্থানগড় কোথায় অবস্থিত?
৯. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
১০. আহসান মঞ্জিল প্রাসাদটির প্রাচীন ঐতিহ্য কীভাবে ফিরিয়ে আনা হয়?
১১. মহাস্থানগড়ে কোন শিলালিপি পাওয়া গিয়েছে?
১২. শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন কেন?
১৩. আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত?
১৪. সোনারগাঁ বিখ্যাত কেন?
১৫. কত সালে এবং কোথায় লালবাগ কেল্লা নির্মাণ করা হয়?
উত্তর
১. বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি।
২. নরসিংদী জেলায় অবস্থিত।
৩. সোনারগাঁওয়ে অবস্থিত।
৪. কুমিল্লা জেলায় অবস্থিত।
৫. পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত।
৬. মহাস্থানগড় বাংলার ১৯০০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে।
৭. ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার প্রাসাদটির দায়িত্ব নেওয়ার পর আহসান মঞ্জিল তার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে।
৮. বগুড়া শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত।
৯. মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
১০. ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর এর প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়।
১১. মহাস্থানগড়ে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে।
১২. সোনারগাঁয়ের গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন।
১৩. আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
১৪. সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের জন্য বিখ্যাত।
১৫. ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার দক্ষিণ-পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়।
(বাকি অংশ আগামীকাল)
