উপসর্গ নিয়ে সাতক্ষীরায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৭:৩৭ এএম

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ইসমাইল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল শনিবার সকালে সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। ইসমাইল যশোর জেলার শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, শনিবার ভোরে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন বাগআচড়ার ইসমাইল। সকাল সাড়ে ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের পরামর্শ দেওয়ার কথা জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল বলেন, এরই মধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িটি লকডাউন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত