সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও তার স্ত্রী শিক্ষিকা মরিয়ম নাসরিন করোনা আক্রান্ত হয়ে গত সাতদিন ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজগৃহে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা স্থিতিশীল।
বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ এ তথ্য জানিয়েছেন।
রবিবার বিকেলে যোগাযোগ করা হলে গোলাম কুদ্দুছ দেশ রূপান্তরকে বলেন, ‘সাত দিন ধরে আমার জ্বর। পরে করোনা পরীক্ষা করেছি, রেজাল্ট পজিটিভ এসেছে।’
তিনি বলেন, ‘আমার পজেটিভ আসার পর পরিবারের সবার টেস্ট করিয়েছি। গতকাল আমার স্ত্রীর রেজাল্ট পজিটিভ এসেছে। বাকি সবার নেগেটিভ এসেছে। এখন বাসাতেই আছি। আমাদের অবস্থা স্থিতিশীল।’
