প্রাথমিক শিক্ষা-সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৭:১৯ এএম

মডেল টেস্ট : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

(গতকালের পর)

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো

১. পাহাড়পুরে----মিটার উঁচু গড় রয়েছে।

২. পাহাড়পুরে----মূর্তি ও টেরাকোটা পাওয়া গেছে।

৩. পাহাড়পুর----বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত।

৪. রাজা মাণিকচন্দ্র----শতকের রাজা ছিলেন।

৫. বাংলাদেশের----অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত।

৬. মহাস্থানগড়----নদীর তীরে অবস্থিত।

৭. লালবাগ দুর্গটি সম্পূর্ণ----তৈরি।

৮. মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল----।

৯. ময়নামতি----সভ্যতার কেন্দ্র ছিল।

১০. পাহাড়পুর বৌদ্ধ বিহারের চারপাশে----টি ভিক্ষুকক্ষ আছে।

১১. লালবাগ কেল্লায় একটি----গম্বুজের মসজিদ আছে।

১২. উয়ারী ও বটেশ্বর সভ্যতাটি----বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল।

১৩. আহসান মঞ্জিল বাংলার----রাজপ্রাসাদ ছিল।

১৪. লোকশিল্প----বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র।

ডান বাম মিল করো

বাম পাশ

ক. সোনারগাঁ মুসলিন

খ. সোনারগাঁ প্রাচীন বাংলার মুসলমান

গ. ময়নামতি কুমিল্লা

ঘ. সোনারগাঁ লোকশিল্প

ঙ. আহসান মঞ্জিল

ডান পাশ

১. জাদুঘরের জন্য বিখ্যাত।

২. বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।

৩. প্রাসাদটি তৈরি করেন।

৪. নিদর্শনগুলো আবিষ্কার করেন।

৫. কাপড়ের জন্য বিখ্যাত।

৬. সুলতানদের রাজধানী ছিল।

৭. শহরের কাছে অবস্থিত।

যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাওÑ

১. তুমি ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করবে কেন তার ৬টি কারণ লেখো।

২. ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন? ৬ বাক্যে লেখো।

৩. সোমপুর মহাবিহার কোন বিভাগে অবস্থিত? এটিকে কেন মহাবিহার বলা হয়? সোমপুর মহাবিহার সম্পর্কে চারটি বাক্য লেখো।

৪. মৌর্য আমলে মহাস্থানগড় কী নামে পরিচিত ছিল? এটি গুরুত্বপূর্ণ কেন? মহাস্থানগড়ে প্রাপ্ত চারটি নিদর্শনের নাম লেখো।

৫. পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? এটি নির্মাণ করা হয়েছিল কেন? পাহাড়পুর সম্পর্কে চারটি বাক্য লেখা।

৬. ময়নামতি কোন জেলায় অবস্থিত? এই জায়গার নাম ময়নামতি হয়েছে কেন? ময়নামতি সম্পর্কে চারটি বাক্য লেখো।

৭. সোনারগাঁ কোন নদীর তীরে অবস্থিত? এটি নদীর ধারে গড়ে ওঠার কারণ কী? সোনারগাঁ সম্পর্কে চারটি বাক্য লেখো।

৮. উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত? এখানে প্রাপ্ত দুটি নিদর্শনের নাম লেখো। এই স্থান পরিদর্শন করে তুমি যে ধারণা লাভ করেছো, তা চার বাক্যে লেখো।

৯. আহসান মঞ্জিল কোথায় অবস্থিত? ফরাসিরা এটি ক্রয় করেছিল কেন? ঐতিহাসিক স্থান হিসেবে আহসান মঞ্জিলের গুরুত্ব সম্পর্কে চারটি বাক্য লেখো।

উত্তর

শূন্যস্থান

১.২৪; ২. জীবজন্তুর; ৩. রাজশাহী; ৪. অষ্টম শতকের; ৫. দক্ষিণ-পূর্ব; ৬. করতোয়া; ৭. ইটের; ৮. পুণ্ড্রনগর; ৯. বৌদ্ধ; ১০.১৭৭; ১১. তিন; ১২. সমুদ্র; ১৩. নবাবদের; ১৪. জাদুঘর

ডান বাম মিল

(ক+৫), (খ+৬), (গ+৭), (ঘ+১), (ঙ+২)

(বাকি অংশের উত্তর আগামীকাল)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত