ইস্টার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অনলাইনে নবীনবরণ

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৫:৫৪ এএম

ইস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সামার-২০২০ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। অনুষ্ঠানে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মহামারী আজ আমাদের নতুন এক পৃথিবীর মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। তাই শিক্ষার্থীদের থেকে অনেক দূরে অবস্থান করা সত্ত্বেও অনলাইনে তাদের জন্য নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করতে হচ্ছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক এবং একই বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত