করোনায় মারা যাওয়া ৫ পুলিশের সন্তানদের বিনা খরচে পড়াশোনা

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৯:৫৪ পিএম

করোনায় মারা যাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ সদস্যের সন্তানদের পড়ালেখার সব দায়িত্ব নিচ্ছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল। 

মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের কাছে  হস্তান্তর করেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জি সি ত্রিপাঠি। 

এর আগে নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিএমপির ওই পাঁচ সদস্য। তাদের প্রতি সম্মান জানাতে ওই পাঁচজনের পরিবারের পাঁচ শিশুকে বিনা খরচে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিতে ইচ্ছা পোষণ করে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত