চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৌরচন্দ্র বিশ্বাস (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গৌরচন্দ্র বিশ্বাস আলমডাঙ্গা উপজেলার রথতলা এলাকার জতিশচন্দ্র বিশ্বাসের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শামীম কবির জানান, সোমবার জ্বর, ঠান্ডা-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয় গৌরচন্দ্র। অসুস্থ্যতার ধরন দেখে তাকে হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি রাখা হয়। এরপর মঙ্গলবার দুপুরে মারা যান তিনি। তার শরীরের নমুনা সংগ্রহ করে করোনা টেষ্টের জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
