সিপিবির অফিসে নারী নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্ত চায় ছাত্র ইউনিয়ন

আপডেট : ২২ জুলাই ২০২০, ১২:৪১ এএম

সিপিবি অফিসে স্ত্রীকে পেটানোর ঘটনায় সংগঠনের সাবেক সভাপতি এস এম শুভর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার রাতে ছাত্র ইউনিয়নের বর্তমান সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায় এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এস এম শুভ কর্তৃক তার স্ত্রী, সংগঠনের সাবেক একজন নেত্রীকে নির্যাতনের ঘটনার খবরটি দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা হয়েছে। ছাত্র ইউনিয়ন এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার প্রত্যাশা করে।

তারা বলেন, ছাত্র ইউনিয়ন সর্বদা নিপীড়িতের পক্ষে অবস্থান নিয়েছে। এ ঘটনায়ও নিপীড়িতের পক্ষে অবস্থান নেবে।

উল্লেখ্য, সিপিবি অফিসে মারধরের ঘটনায় গত ১৬ জুলাই রাজধানীর কলাবাগান এস এম শুভর বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী। ওই নারী ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক নেত্রী। গত বছর তারা বিয়ে করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত