ফরিদপুর শহররক্ষা বাঁধে যোগাযোগ পুনঃস্থাপন

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৮:০৮ এএম

ফরিদপুর শহররক্ষা বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামত করে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে এ বাঁধের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের উপযোগী করতে আরও সময় লাগবে।

গত রবিবার সকালে শহরতলির সাদিপুরে সড়কটির ৩০ মিটার অংশ বানের জলে ভেসে গিয়ে প্লাবিত করে পাঁচটি গ্রাম। এছাড়াও ওই সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে রয়েছে আশপাশের জনবসতি।

গতকাল মঙ্গলবার দুপুরে বাঁধের মেরামত হওয়া অংশ পরিদর্শনে যান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত