সোনারগাঁয়ের বারদীতে এক দিনে ২ সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৮:৪৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে একই দিনে ২ সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান।

ইউপি সদস্যরা হলেন বারদী ইউনিয়নের ১ নম্বর  মছলন্দপুর গ্রামের উত্তরপাড়ার মৃত আবর আলীর ছেলে সদস্য আবদুল মান্নান (৫৪) ও ২ নম্বর ওয়ার্ডের দলরদী গªামের পুরাননগর এলাকার মৃত আহাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৯০)।

তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারমান জহিরুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত