দিনাজপুরের পার্বতীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়হরিপুর পোদ্দাপাড়া এলাকার ওই ঘটনায় বুধবার সকালে রথীন্দ্র গোয়াল (৪৫) নামে এক দুধ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে গত সোমবার রাতে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, চণ্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর পোদ্দাপাড়া গ্রামের দুধ ব্যবসায়ী রথীন্দ্র গোয়াল দীর্ঘদিন ধরেই বাড়ি বাড়ি গিয়ে দুধ সংগ্রহ করত। সেই সুবাদে ওই গৃহবধূর বাড়িতেও যেত সে। সোমবার রাত ৮টার দিকে টাকা পরিশোধের নাম করে ভুক্তভোগীর বাড়িতে যায় রথীন্দ্র। এ সময় ওই গৃহবধূর স্বামী বাড়ি না থাকায় তাকে ধর্ষণ করে সে।
পার্বতীপুর মডেল থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, অভিযুক্ত রথীন্দ্র গোয়ালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
