বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুল্লাহ মিয়াজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বেলা ২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপির পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।
সাইফুল্লাহ মিয়াজী স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুমের মৃতদেহ গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রাজাপাড়ায় নেওয়া হয়।
বাদ এশা মরহুমের নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
