পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০১:১৪ পিএম

পঞ্চগড়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ মৃত আমিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে।

আমিরুল ইসলাম সদর উপজেলার ধাক্কামাড়া গ্রামের মৃত কসিমউদ্দিন ওরফে তিরাঙ্গির ছেলে।

মৃতের পরিবার সূত্র জানায়, জ্বর-সর্দিতে আক্রান্ত ছিলেন এবং ডায়াবেটিসও ছিল আমিরুল ইসলামের। স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়েছে।

ধাক্কামাড়া ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব বলেন, গত কয়েকদিন থেকে জ্বরে ভুগতেছিলেন। তার মৃত্যুর খবর আমি ইউএনও এবং জেলা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছি তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন জানান, স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা সম্পন্ন করা হবে।

এদিকে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, জ্বর ও সর্দিতে কমলাপুর গ্রামে একজনের মৃত্যুর খবর শুনেছি। একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে নমুনা সংগ্রহের জন্য। মৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত