জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক আতাহার মিয়া

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১২:২৫ এএম

জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আতাহার মিয়া।

সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা ও শুদ্ধাচার বিষয়ক বিভিন্ন লক্ষমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ জেলায় ২ জন কর্মকর্তা ও ২ জন অফিস সহকারিকে এ পুরস্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২ টায় জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দীকি।

উপজেলা পর্যায়ে পুরস্কার পান চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউনও) মো. রুহুল আমিন। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে ২ জন অফিস সহকারিকেও এই পুরস্কার প্রদান করা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, ভোলা এর উপ-পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুজিত হালদার প্রমুখ।

উল্লেখ্য, পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততাসহ বিভিন্ন দিক বিবেচনা করে গত ২৮ জুন জেলা প্রশাসনের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই পুরস্কার প্রদান করা হয়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত