আইইউবিএটির ফল সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৬:৪১ এএম

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ফল সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু  হয়েছে। ‘ফল’ সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজ নিজ ঘরে থেকেই অনলাইনের মাধ্যমে ভর্তি হতে পারবেন। আইইউবিএটির ভর্তির যাবতীয় তথ্য www.iubat.edu/ admission ওয়েবসাইট পাওয়া যাবে।

গতকাল বৃহস্পতিবার আইইউবিএটি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, ইংলিশ, অ্যাগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং মাস্টার্স পর্যায়ে এমবিএ প্রোগ্রাম চালু আছে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত