বিএনপি নেতা আউয়াল খানের মৃত্যুতে সাবেক ১০১ ছাত্রনেতার শোক

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৩:৪৭ পিএম

বি এন পির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা আব্দুল আওয়াল খানের মৃত্যুতে শোক জানিয়েছেন ১০১ জন সাবেক ছাত্রনেতা।

শনিবার সাবেক ছাত্রনেতা ফেরদৌস মুন্না স্বাক্ষরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ জানান, '৮২ থেকে '৯০ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আব্দুল আউয়াল খান এর ভূমিকা অনস্বীকার্য। এছাড়া চলমান সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আজীবন জাতীয়তাবাদী আব্দুল আউয়াল খান তার সততা ও নিষ্ঠা দিয়ে মানুষের মনে স্থান করে নিয়েছেন। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে তার হঠাৎ চলে যাওয়া বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। 

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- আতিকুর রহমান আতিক, গোলাম হাফিজ নাহিন, আনোয়ার হোসেন টিপু, আহসান ঊদ্দিন খান শিপন, আব্দুল হালিম খোকন, আনোয়ারুল হক রয়েল, সাঈদ ইকবাল টিটু, শফি মোহাম্মদ খান, কামাল আনোয়ার আহমেদ ,তরুণ দে, আসাদুজ্জামান পলাশ, মনিরুল ইসলাম রয়েল প্রমূখ।

উল্লেখ্য, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান করোনায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত