নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে দুধ, হরলিক্স, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য রয়েছে।
জব্দকৃত এ পণ্যের সিজার মূল্য এক লাখ ১১ হাজার ২০ টাকা।
বিজিবি ৩১ ব্যাটালিয়ন পাঁচগাও বিওপি সূত্রে জানা যায়, রবিবার ভোরে গোপন সংবাদে তথ্য পেয়ে বিওপি’র সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে টইল সদস্যরা ১১৮৩নং মেইন পিলারের দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব সন্ন্যাসীপড়া এলাকায় অভিযান চালায়।
ওই সময় কালোবাজারিরা টের পেয়ে ভারতীয় পণ্য ফেলে রেখে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত অবস্থায় এ সকল ভারতীয় পণ্য উদ্ধার করে।
